ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মেঘালয়ে পাচারকালে সীমান্তে ফের ইলিশের চালান জব্দ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:সুনামগঞ্জের তাহিরপুরের পর এবার জেলার দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ফের একটি ইলিশের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
ভারতের মেঘালয় রাজ্যে পাচারকালে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সিলেট সেক্টরের ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির (বিজিবি)’র টহল দল বুধবার সকালে।বুধবার রাতে বিজিবির সিলেট সেক্টরের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবির দায়িত্বশীল সুত্র আরো জানান, বুধবার সকালে ভারতের মেঘালয়ে পাচারকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতলী নামক সীমান্ত এলাকায় বিজিবি’র টহল দল একাধিক ককশিটে বরফ দেয়া ২৭৫ কেজি ইলশ মাছ জব্দ করে। এদিকে ইলিশের চালান জব্দ হলেও মেঘালয়ে ইলিশ পাচারকারি চক্রের কোন চোরাচালানি সদস্যদের আটক করতে পারেনি বিজিবির ওই টহল দল।
প্রসঙ্গত, সম্প্রতি ২৮- বর্ডার গার্ড ব্যাটলিয়নের সুনামঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির (বিজিবি)’র টহল দল ওই সীমান্তের সাহিদাবা এলাকা থেকে এরপুর্বেও মেঘালয়ে পাচারকালে প্রথমবারের মত একটি ্ইলিশ মাছের চালান জব্দ করেছিলো কিন্তু সেই সময় বিজিবির টহদল দল মেঘালয়ে ইলিশ পাচারকারি চক্রের কোন চোরাচালানি সদস্যদের আটক করতে পারেনি ।

সিলেট সেক্টরের ৪৮- বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বুধবারের জব্দকৃত ইলিশ মাছের সরকারি মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

ট্যাগস :

মেঘালয়ে পাচারকালে সীমান্তে ফের ইলিশের চালান জব্দ

আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪