ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

মেট্রোরেল স্টেশনে আনসারের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ১১১৩ বার পড়া হয়েছে

মেট্রোরেল স্টেশনে আনসারের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত

আস্থা ডেস্কঃ

মেট্রোরেলের শেওড়াপাড়া স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে শেওড়াপাড়া স্টেশনের প্লাটফর্মে এই ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন, আমাদের সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আকতারুজ্জামান ও সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ।

জানা গেছে, মেট্রোরেলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে মঙ্গলবার দুপুরে শেওড়াপাড়া স্টেশনে যান ভুক্তভোগী দুই সাংবাদিক। এ সময় তাদের দিকে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন আনসার সদস্য আছলাম সরদার। তিনি সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে স্টেশনের লিফটের ভেতরে ঢুকিয়ে দেন।

এ সময় স্টেশনে দায়িত্বরত এক কর্মকর্তা ওই আনসার সদস্যকে থামান। ওই কর্মকর্তা বলেন বলেন, এই আনসারের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

ভুক্তগোগী সমকালের রিপোর্টার মামুন সোহাগ বলেন, মেট্রোরেলের টয়লেট ব্যবহারে টিকিট সিস্টেম শুরু হওয়াতে অনেক যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেক টেলিভিশন পত্রিকায় রিপোর্টও হয়েছে। সবকিছু মিলিয়ে এটা নিয়ে একটা প্রতিবেদন করতে গিয়েছিলাম। ভিডিও করতে দেখেই আছলাম সরদার নামে এক আনসার সদস্য বুম কেড়ে নেয়। মুহুর্তেই ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলে উপরে যেতে হবে, বসেরা কথা বলবে। শুধু আমাকেই না, আমাদের সময়ের রিপোর্টার আকতারুজ্জামানের কাধে ধাক্কা দিয়ে বলে এসব বাদ দেন। যা বলি তাই হবে।

আনসার সদস্যের হাতে হামলার শিকার সাংবাদিক আকতারুজ্জামান বলেন, মেট্রোরেল স্টেশনে পাবলিক টয়লেট ব্যবহার করতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল কয়েক দিন ধরে। বিষয়টি নিয়ে সরেজমিন ভিডিও প্রতিবেদন করতে গিয়েছিলাম। মেট্রোরেলের পাবলিক টয়লেট ব্যবহার করা দু একজনের বক্তব্য জানার চেষ্টা করছিলাম। হঠাৎ একজন এসে ধাক্কা দিয়ে বলে কীসের ভিডিও করছেন। তাকিয়ে দেখলাম আনসার সদস্য। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমাদের ওপর হামলা চালান তিনি।

এ বিষয়ে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের স্টেশন কন্ট্রোলার মোঃ মহসিন বলেন, সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে ওই আনসার ভুল করেছে। এই বিষয়ে তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

মেট্রোরেল স্টেশনে আনসারের হাতে দুই সাংবাদিক লাঞ্ছিত

আপডেট সময় : ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩