ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

মেহেরপুর জামায়াতের আমীরসহ ১৩ নেতা-কর্মী আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:১৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / ১১৯৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর মাদ্রাসা এলাকার ফজলুল গাজীর বাড়ি থেকে মেহেরপুর জেলা জামায়াতের আমীর তাজ উদ্দীন খানসহ জামায়াতের ১৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ৫ জন নারী কর্মী রয়েছে।

আটক ব্যক্তিদের কাছ থেকে ৩টি ককটেল ও বেশ কিছু জিহাদি বই ও ৫ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মুজিবনগর থানা পুলিশের শিবপুর গ্রামের মাদ্রাসা সংলগ্ন ফজলুল হক গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক কর।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা ঘটানোর লক্ষ্যে শিবপুর গ্রামের ফজলুল হক গাজীর বাড়িতে গোপন বৈঠক চলছিল।

গোপন সংবাদ পেয়ে পুলিশের একাধিক দল নিয়ে অভিযান পরিচালনা করা হয়। গোপন বৈঠক চলাকালে মেহেরপুর জেলা জামায়াতের সভাপতি তাজ উদ্দীন খানসহ জামায়াতের ১৩ সদস্যকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :

মেহেরপুর জামায়াতের আমীরসহ ১৩ নেতা-কর্মী আটক

আপডেট সময় : ০৮:১৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১