মোড়েলগঞ্জে টিসিবি’র পন্য বিতরণ
- আপডেট সময় : ১১:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / ১০৫৩ বার পড়া হয়েছে
মোড়েলগঞ্জে টিসিবি’র পন্য বিতরণ
মোঃ এজাজুল শেখ/মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ
সারা দেশে ইউনিয়ন পর্যায় বানিজ্য মন্ত্রনালয় অধীনে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ ( টিসিবি) পন্য বিতরণ হয়।
বাগেরহাট জেলাধীন মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নেও টিসিবি’র পন্য বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৩১ মার্চ) সকাল থেকে এই পন্য বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রভাতি ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান এই কার্যক্রম পরিচালনা করেন।
জানাযায়, ইউনিয়নের প্রায় ৫৭৮ টি পরিবার টিসিবি কার্ড এর আওতাভুক্ত। রমজানে লম্বা সিরিয়াল দিও স্বল্প মূলে নিত্য-প্রয়োজনীয় পন্য পেয়ে খুশি উপকারভোগীরা। উপকারভোগীরা পাচ্ছেন ৪৭০ টাকায় চিনি ১কেজি, মসুরির ডাল ২ কেজি, সয়াবিন তৈল ২লিটার, ছোলা ১কেজি করে।
ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ) বলেন, সারাবিশ্বে যেভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে তার-ই মধ্যে বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের অধীনে টিসিবি’র পন্য বিতরণ করেন এতে সাধারণ মানুষের (উপকারভোগীরা) স্বল্প মূল্যে তৈল ২ কেজি, চিনি ১ কেজি, মসুর ডাল ২ কেজি ও ছোলা ১ কেজি ৪৭০ টাকা মূল্যে পাচ্ছেন ।কিছুটা হলেও সাধারণ মানুষের অর্থের সাশ্রয় হচ্ছে।























