ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ম্যানেজিং কমিটিতে স্নাতক ছাড়া সভাপতি হতে পারবে না-শিক্ষামন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১০২৮ বার পড়া হয়েছে

ম্যানেজিং কমিটিতে স্নাতক ছাড়া সভাপতি হতে পারবে না-শিক্ষামন্ত্রী

আস্থা ডেস্কঃ

ডিগ্রি কলেজ ছাড়া ইন্টারমিডিয়েট কলেজ, প্রাইমারি স্কুলসহ সব স্কুল মাদরাসায় ম্যানেজমেন্ট কমিটির সভাপতিকে স্নাতক পাস হতে হবে। এছাড়া স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামনের বছর থেকে ভর্তিতে লটারি তুলে দেওয়া হলো। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে। কোনো প্রতিযোগিতা থাকবে না। লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। বহুদিন ধরে গবেষণা করে এ সিদ্ধান্ত। অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে, সামনেও আলোচনা করা হবে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলা, ভর্তিতে লটারি কোনো ব্যবস্থা হতে পারে না। ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না। সরকার ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ম্যানেজিং কমিটিতে স্নাতক ছাড়া সভাপতি হতে পারবে না-শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১০:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬