ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

যুক্তরাষ্ট্রের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে : ট্রাম্প

News Editor
  • আপডেট সময় : ০৩:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • / ১০৭৬ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার দেশের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। শুক্রবার ফ্লোরিডার এক নির্বাচনী সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, তার প্রশাসন মার্কিন সামরিক শক্তিকে অপ্রতিদ্বন্দ্বী রাখার জন্য কাজ করছে।

ট্রাম্প বলেন, আপনারা যে খবরটি শুনতে চান সেটি হচ্ছে- আমাদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে। ওবামা প্রশাসনের সময় আমাদের প্রযুক্তি অন্যরা চুরি করছিল বলে সে সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়নি কিন্তু এখন আমাদের দখলে সে ক্ষেপণাস্ত্র আছে।

এর আগে, গত মে মাসেও ডোনাল্ড ট্রাম্প হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা বলেছিলেন। সেসময় তিনি এ ক্ষেপণাস্ত্রকে সুপার-ডুপার আখ্যা দিয়ে বলেছিলেন, বর্তমানে আমেরিকার হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে দশ গুণ গতি সম্পন্ন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।
ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে দাবি করেছেন, মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন তা এখনও নিশ্চিত করেনি। এর ১০দিন আগে রাশিয়া সমুদ্র থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে।

সূত্র: পার্সটুডে

যুক্তরাষ্ট্রের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে : ট্রাম্প

আপডেট সময় : ০৩:৪১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০