ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রংপুরের ভাতিজিকে উত্যক্ত করার প্রতিবাদে চাচাকে পিটিয়ে হত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • / ১২৪৬ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় মিজানুর রহমান (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন বখাটে যুবক।

রোববার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় পুলিশ নুর আলম নামে এক বখাটে আটক করেছে। এর আগে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় তার ওপর হামলা করে নুর আলম সহ কয়েক জন বখাটে।

আটক নুর আলম ওই এলাকার ভোলা মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিজানুর রহমানের ভাতিজি ও স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতেন নুর আলম ও রেজওয়ান মিয়া। বিষয়টি নিয়ে ওই ছাত্রী চাচা মিজানুর রহমান বখাটে রেজওয়ানকে উত্যক্ত করতে নিষেধ করেন এবং রেজওয়ানকে চড় থাপ্পর মারে।

এ নিয়ে দুই পরিবারের মাঝে শনিবার বিকেলে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মিজানুর রহমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুর ২টার দিকে মারা যান মিজানুর রহমান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নুর আলম নামে একজনকে আটক করেছে।

পীরগাছা থানার ওসি তদন্ত দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

রংপুরের ভাতিজিকে উত্যক্ত করার প্রতিবাদে চাচাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০১:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১