ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ১১০৫ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টারঃ

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ফুলতলি গ্রামে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার (১৫ জুন) দুপুর পনে ১ টার দিকে এই ঘটনা ঘটে। দুপুরে রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা এ তথ্য নিশ্চিত করে।

আবদুল হাকিম একই ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে। কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটালো তা এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ১১টার পর ৯ থেকে ১০ জনের অস্ত্রধারী একটি দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ওসি তদন্ত ইমরুল হাসান বলেন, ঘটনা জানার পর আমরা ঘটনাস্থলে যাই। স্থানীয়রা পুলিশকে কোন তথ্য দিতে পারছে না। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা তাৎক্ষণিক জানা যায়নি। ঘটনার তদন্ত করে আইনী প্রক্রিয়া হাতে নেয়া হবে।

ট্যাগস :

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

আপডেট সময় : ০৫:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫