ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে নিষিদ্ধ এলএসডিসহ আরও ৫ শিক্ষার্থী আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

রাজধানীতে নিষিদ্ধ এলএসডিসহ আরও ৫ শিক্ষার্থী আটক

জেলা প্রতিনিধিঃ ভয়ংকর মাদক এলএসডিসহ রাজধানীতে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীতে আবারো মরণনাশক অবৈধ মাদক লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড বা এলএসডি উদ্ধার।

ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এলএসডিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ । আটক সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের মধ্যে প্রথমে সাইফ, মনোয়ার ও সাকিব নামে তিনজনকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে অভিযান চালিয়ে নাজমুল ইসলাম ও সিরাজুস সালেহীন নামে বাকি দু’জনকে ভাটারা থেকে গ্রেপ্তার করা হয়।

[irp]

রবিবার সন্ধ্যায় রাজধানীর পল্টন থানায় সংবাদ সম্মেলনে ডিএমপির মতিঝিল জোনের ডিসি মোহাম্মদ আহাদ জানান, গ্রেপ্তার সবাই অনলাইনে এলএসডি বিক্রির কাজ করতো। এক বছর ধরে তারা নিজেরাও এই মাদক সেবন করছে। তিনি আরও জানান, ১৩-১৪টি গ্রুপ এলএসডি বিক্রির কাজ করছে।  বিশেষত ইউরোপ থেকে কুরিয়ার ও লাগেজের মাধ্যমে এলএসডি দেশে আসে।

গত ১৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর এলএসডি সেবন করে আত্মহত্যা করে। পুলিশের গোয়েন্দা বিভাগ এ সময় তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় প্রকাশ্যে আসে ভয়ংকর মাদক লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড বা এলএসডির নাম।

[irp]

ট্যাগস :

রাজধানীতে নিষিদ্ধ এলএসডিসহ আরও ৫ শিক্ষার্থী আটক

আপডেট সময় : ১১:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১