ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / ১২৩৬ বার পড়া হয়েছে

রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ১১ নম্বর সেকশনে বন্ধুর ছুরিকাঘাতে মো. রিফাত (২০) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

রবিবার (২২ জুন) রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিফাত স্থানীয় জান্নাত একাডেমি থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি পল্লবীর বেনারসি পল্লী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

রিফাতের বাবা মোঃ শাহিন সংবাদ মাধ্যমকে বলেন, এক বান্ধবীকে কেন্দ্র করে রবিবার রাতে তার ছেলে ও বন্ধু আসিফের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসিফ রিফাতকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে নেওয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পল্লবী থানাকে অবগত করা হয়েছে।

ট্যাগস :

রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ০৬:২৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫