ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বিএনপির পদযাত্রা শুরু

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

রাজধানীতে বিএনপির পদযাত্রা শুরু

স্টাফ রিপোর্টারঃ

পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীতে পদযাত্রা শুরু করেছে বিএনপি। আজ শনিবার ২৮ জানুয়ারী) দুপুর আড়াইটায় রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু ভ্যালির সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। বিএনপির এই পদযাত্রায় দলের সব স্তরের নেতা কর্মীরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী বক্তৃতায় কাল বিলম্ব না করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে মানুষের অধিকার নেই, ভোটের অধিকার নেই, ভাতের অধিকার নেই, গণতন্ত্র নেই। মানুষের অধিকার ফিরিয়ে আনতে ১০ দফা দাবিতে বিএনপি সংগ্রাম করছে।

ফখরুল আরও বলেন, আজকে আমরা পদযাত্রার মধ্য দিয়ে এই সরকারকে জানিয়ে দিতে চাই, আর কাল বিলম্ব নয়। অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে পালাবার পথ খুঁজে পাবেন না।

পদযাত্রা ঘিরে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদযাত্রার কারণে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

ট্যাগস :

রাজধানীতে বিএনপির পদযাত্রা শুরু

আপডেট সময় : ০৩:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩