ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

রাজবাড়ী কোর্ট জামে মসজিদের দোকানদারদের সংবাদ সম্মেলন ও স্বারকলিপি প্রদান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

রাজবাড়ী কোর্ট জামে মসজিদের দোকানদারদের সংবাদ সম্মেলন ও স্বারকলিপি প্রদান

আবুল কালাম আজাদ, রাজবাড়ী: রাজবাড়ী কোর্ট জামে মসজিদের দোকানদাররা বুধবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছে। কোর্ট জামে মসজিদের পাকা মার্কেটের নির্মান কাজ দ্রুত সম্পূর্ন করে জামানত নেয়া ১৭ জন দোকানদারকে দোকান ঘর হস্তান্তর করার দাবিতে দোকানদারগন এই সংবাদ সম্মেলন ও স্বারকলিপি প্রদান করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির সভাপতি মোঃ কোরবান আলী, আব্দুল হান্নান খান ও মাহমুদ হাসান। তারা লিখিত বক্তব্যে বলেন, প্রায় চার মাস পূর্বে কোর্ট জামে মসজিদ কমিটি তাদের ১৭ জন দোকানদারের কাঝ থেকে তিন লাখ টাকা করে জামানত নিয়ে দ্বিতল মার্কেট নির্মান শুরু করেন।

আমাদের এই ৪ মাস ধরেই ব্যবসা বন্ধ রয়েছে। ওই মার্কেটটি রাজবাড়ী জেলা আইনজীবি সমিতির জায়গায় হওয়ায় তা বন্ধের দাবিতে গত সোমবার আইনজীবি সমিতি কোর্ট চত্তরে মানব বন্ধন করলে জজ কোর্টের কর্মচারীদের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতি হওয়ায় সেই দিন থেকে মার্কেটের নির্মান কাজ বন্ধ হয়ে যায়।

এখন তা নির্মান কাজ সম্পূর্ন হওয়া অনিশ্চিত হয়ে পরেছে। বক্তারা অভিযোগ করে বলেন, এ ছাড়াও মার্কেটের ৫টি দোকান জজ কোর্টর কর্মচারি ও কর্মচারিদের আত্বীয়-স্বনের নামে বরাদ্দ দিয়ে কমিটি আগের দোকানদারদের নামে দোকান দেয়া নিয়ে টালবাহানা করছে।

আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং জামানত নেয়া ১৭ জন দোকানদারকে দ্রুত কাজ শেষ করে দোকান বুঝিয়ে দিয়ে সুষ্ঠভাবে ব্যবসা করার সুযোগ দেয়ার জোর দাবি জানাই।

ট্যাগস :

রাজবাড়ী কোর্ট জামে মসজিদের দোকানদারদের সংবাদ সম্মেলন ও স্বারকলিপি প্রদান

আপডেট সময় : ০৩:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১