ঢাকা ১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাণীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদন্ড

Md Elias
  • আপডেট সময় : ১১:১৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

রাণীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদন্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো এ কারাদন্ড প্রদান করেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সদরের পূর্ব বালভরা গ্রামের আব্দুর রশিদের ছেলে শান্ত ইসলাম (২২) ও খট্টেশ্বর গ্রামের জিল্লুর সরদারের ছেলে এরশাদ সরদার (১৯)।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শিশু দিবসের র‌্যালী শেষে উপজেলা গোল চত্বর থেকে ভ্যান যোগে কয়েকজন ছাত্রী স্কুলে ফিরছিলো। ছাত্রীরা ভ্যানে উঠার পর থেকেই তাদের পিছু নিয়ে বখাটে শান্ত ও এরশাদ ওই ছাত্রীদের বিভিন্নভাবে উক্ত্যক্ত করতে শুরু করেন। ছাত্রীরা ত্রীমোহনী এলাকায় পৌঁছালে দুই বখাটে ছাত্রীদের আবারো উক্ত্যক্ত করতে লাগলে। এ সময় ছাত্রীদের শিক্ষক প্রতিবাদ কারলে তারা দুইজন শিক্ষককে মারপিট করতে শুরু করলে শিক্ষক ও স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

ওসি আরো জানান, পুলিশ তাদের দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[irp]

ট্যাগস :

রাণীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই বখাটের কারাদন্ড

আপডেট সময় : ১১:১৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২