ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় বেরিয়ে থাপ্পড় খেলেন প্রেসিডেন্ট

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

রাস্তায় বেরিয়ে থাপ্পড় খেলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ রাস্তায় বেরিয়ে এক ব্যক্তির হাতে থাপ্পড় খেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। আজ মঙ্গলবার পূর্বনির্ধারিত সফরে বের হওয়ার পর এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে এমানুয়েল ম্যাক্রোঁকে থাপ্পড় মারার দৃশ্য। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসির।

জানা যায়, ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলীয় ড্রোম অঞ্চলে সরকারি সফরকালে জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ব্যারিকেডের কাছে যান ফরাসি প্রেসিডেন্ট। এ সময় ব্যারিকেডের উল্টো দিক থেকে এক যুবক আচমকা প্রেসিডেন্টের গালে থাপ্পড় মেরে বসেন। সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সদস্যরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন এবং থাপ্পড় মারা যুবককে আটক করেন।

[irp]

প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সময় ঘটনাস্থলে ম্যাক্রোঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদরা।

ঘটনার পরপরই ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স ফ্রান্সের জাতীয় সংসদে বলেছেন, গণতন্ত্রে বিতর্ক ও বৈধ মতপার্থক্য থাকতে পারে। তবে এর অর্থ কোনোভাবেই সহিংসতা, মৌখিক ও শারীরিক আক্রমণ হওয়া উচিত নয়।

[irp]

ট্যাগস :

রাস্তায় বেরিয়ে থাপ্পড় খেলেন প্রেসিডেন্ট

আপডেট সময় : ১১:৫৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১