ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

শরীয়তপুরে মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাটে জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে ছেলে। গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে আব্দুল মালেক (৪০) কে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।

নিহতের স্বজন ও পুলিশ সূত্র‌ে জানা যায়, লক্ষীপুর গ্রামের ঢালীরহাট এলাকার আব্দুল মতিন খাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৬০) মাগরিব নামাজ শেষে চা তৈরি করার জন্য রান্না ঘরে যাওয়ার সময় তার মেঝ ছেলে আব্দুল মালেক তাকে কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। পরে স্বজনরা গোসাইরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী জানান, জমি লিখে না দেয়ায় কুড়াল দিয়ে মাকে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় নিহতের অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

শরীয়তপুরে মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে

আপডেট সময় : ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১