ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

শাপলা চত্বরের সমাবেশ করতে চায় জামায়াত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / ১১১৮ বার পড়া হয়েছে

শাপলা চত্বরের সমাবেশ করতে চায় জামায়াত

স্টাফ রিপোর্টারঃ

সরকারের পদত্যাগ ও তত্ববধায়ক সরকার প্রতিষ্টা ও দলীয় নেতা কর্মীদের মুক্তিসহ এক দফা দাবীতে আগামী ২৮ অক্টোবর শাপলা চত্বরের সমাবেশ করতে চায় জামায়াত।

ওই দিন দলমত নির্বিশেষে সবাইকে মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা।

তিনি বলেন, ২৮ অক্টোবরের সঙ্গে আমাদের আবেগ-অনুভূতি এবং আত্মসম্মান জড়িত। এ দিনের আত্মত্যাগই আমাদের আগামী দিনের প্রেরণার উৎস। তাই শাপলা চত্বরের সমাবেশ থেকে আমাদের পিছুটান নেওয়ার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহানগরীর সব থানা-ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সেক্রেটারি ও তদুর্ধ্ব দায়িত্বশীলদের নিয়ে এক ভার্চুয়াল দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এবং মাওলানা অধ্যাপক আবু ইহসানের দারসুল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

ট্যাগস :

শাপলা চত্বরের সমাবেশ করতে চায় জামায়াত

আপডেট সময় : ০৩:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩