ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

শাহজালালে কাস্টম হাউজের গুদাম থেকে বিপুল পরিমাণ সোনা গায়েব

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১১১ বার পড়া হয়েছে

শাহজালালে কাস্টম হাউজের গুদাম থেকে বিপুল পরিমাণ সোনা গায়েব

স্টাফ রিপোর্টারঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব গুদাম থেকে বিপুল পরিমাণ সোনা হারিয়ে গেছে। কী পরিমাণ সোনা খোয়া গেছে বা কীভাবে তা হারিয়েছে, বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি কাস্টমস কর্তৃপক্ষ। এ বিষয়ে শিগগিরই প্রেস কনফারেন্স করে জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে একাধিক সূত্র জানিয়েছে, হারানো সোনার পরিমাণ প্রায় ৫৫ কেজি। গুদাম থেকে সোনা চুরি বা বেহাতের ঘটনায় চার কর্মকর্তা-কর্মচারীকে দায়ী করে মামলার প্রস্তুতি নিয়েছে ঢাকা কাস্টম হাউজ।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতেই বিমানবন্দর থানায় এ ঘটনায় মামলা হতে যাচ্ছে। মামলায় গুদাম ইনচার্জসহ মোট চারজনকে আসামি করা হচ্ছে। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

এ নিয়ে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার নুরুল হুদা আজাদ বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এজন্য দায়ীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। আমাদের আইনি পদক্ষেপ চলমান থাকবে।

সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে ঢাকা কাস্টম হাউজের কমিশনার জানতে পারেন গুদাম থেকে প্রায় ১৫ কেজি সোনা নিখোঁজ রয়েছে। পরে গুদামে থাকা সোনার হিসাব করার জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছে।

আরও জানা যায়, গুদামে আনুমানিক ২শ কেজির বেশি সোনা ছিল। সেখান থেকে কি পরিমান স্বর্ণ চুুুরি হয়েছে তার কোন হিসাব বলেনি কতৃপক্ষ। তবে ২০২০-২০২৩ সাল পর্যন্ত সময়ে বিমানবন্দরে জব্দ হওয়া সোনা থেকে ওই চুরির ঘটনা ঘটেছে।

ট্যাগস :

শাহজালালে কাস্টম হাউজের গুদাম থেকে বিপুল পরিমাণ সোনা গায়েব

আপডেট সময় : ১২:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩