ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক

স্টাফ রিপোর্টারঃ

গুলশানে চাঁদাবাজিকাণ্ডে আলোচিত আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ আবারও আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এলাকা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে আটক করে। আজ শুক্রবার দুপুরে গুলশান থানার এসআই কাদের আহাম্মদ আটকের তথ্য নিশ্চিত করেন।

গত বছরের জুলাই মাসে গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে আটক হয়েছিলেন রিয়াদ। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য।

পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পার্মানেন্ট ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলো। কিন্তু রিয়াদ সেখানে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করে। এসময় তাকে বাধা দেওয়া হলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিবিএ পড়ুয়া বাঁধন নামের এক শিক্ষার্থীকে সুইচ গিয়ার চাকু দিয়ে মুখে আঘাত করে রিয়াদ। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা অন্য শিক্ষার্থীদের সহায়তায় রিয়াদকে আটক করে পুলিশ।

আটককৃত আসামি রিয়াদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা রজু হয়েছে। সে মামলায় আটক দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক

আপডেট সময় : ০৫:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬