ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

শুল্ক ফাঁকির অভিযোগে বেনাপোল বন্দরে আমদানিকৃত ট্রাক আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / ১০৫১ বার পড়া হয়েছে

এম ওসমান : শুল্কফাঁকির অভিযোগে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকৃত সামুদ্রিক মাছ ভর্তী একটি ভারতীয় ট্রাক আটক করেছে কাস্টমস সদস্যরা। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি কাস্টমস কতৃপক্ষ।

শুক্রবার দিবাগত গভীর রাতে বেনাপোল বন্দরের টিটিবি মাঠ থেকে ট্রাকটি আটক করা হয়।
অবৈধ ভাবে আমদানিকৃত সামুদ্রিক মাছের আমদানি কারক যশোরের ফাইম এন্টারপ্রাইজ এবং পণ্য খালাসকারী সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের সানমুন এন্টারপ্রাইজ।

[irp]

কাস্টমস সুত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে কোন এক সময় ভারত থেকে ডব্লিউ-বি ২৫ই-৪৮১৪ নাম্বারের একটি ট্রাক ২৫০ কাটুনে ৫ হাজার কেজি সামুদ্রিক মাছ নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে। পরে ট্রাকটি নিয়ম অনুযায়ী কাগজ পত্রের আনুষ্ঠানিকতা ও সরকারের রাজস্ব পরিশোধ না করে বন্দরের টিটিবি মাঠে নিয়ে খালাস করছিল। এসময় খবর পেয়ে কাস্টমস সদস্যরা অভিযান চালালে চালকসহ অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভারতীয় ট্রাকটি জব্দ করে কাস্টমস সদস্যরা।।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম মাছবাহী ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে জব্দকৃত মাছ নিলামে তোলা হয়েছে। আর যাতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায় তার জন্য অভিযুক্ত ব্যবসায়ীদের চিহ্নীত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয়রা জানান, বর্তমান সময়ে বন্দর ও কাস্টমসের বিভিন্ন নিরাপত্তা সংস্থার নজর এড়িয়ে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি পণ্য পাচার অনেকটা রহস্য জনক ঘটনা। মাছ পাচারকারীদের তথ্য থাকলেও মুখ খুলছেন না কর্মকর্তারা। সুবিধা নিয়ে অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন বলেও অনেকে অভিযোগ তোলেন। বার বার শুল্কফাঁকির ঘটনায় গত ৪ বছর ধরে বেনাপোল কাস্টমস হাউজ রাজস্ব বোর্ডের দেওয়া লক্ষ্য মাত্রা অর্জন করতে ব্যর্থ হচ্ছেন বলে জানা গেছে।

ট্যাগস :

শুল্ক ফাঁকির অভিযোগে বেনাপোল বন্দরে আমদানিকৃত ট্রাক আটক

আপডেট সময় : ০৭:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১