ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান অনুসারেই হবে আগামী জাতীয় নির্বাচন: কাদের

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্যানুসন্ধানী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,আমরা জানিয়ে দিয়েছি- অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধান অনুসারেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন।

শনিবার (১৫ জুলাই) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বেলা ১২টায় এ বৈঠক শুরু হয়। জানা গেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন- দলটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও মোহাম্মদ এ আরাফাত।

ট্যাগস :

সংবিধান অনুসারেই হবে আগামী জাতীয় নির্বাচন: কাদের

আপডেট সময় : ০৩:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩