ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

সন্তানসহ মায়ের বিষপান, ৩ শিশুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

সন্তানসহ মায়ের বিষপান, ৩ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় ফেনারবাক ইউনিয়নের শান্তিপূর গ্রামে স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন সন্তানসহ মা বিষপান করে তিন শিশুই মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় মা যমুনা বেগম (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। মৃতরা হলো, সাকিবা (১৪), তামজীদ (১৩) ও শাহেদ (৫)।

এলাকাবাসী জানায়, স্বামী জাহাঙ্গীরের সঙ্গে ঝগড়ার পর যমুনা বেগম তিন শিশুকে নিয়ে বিষপান করেন। প‌রে শিশু‌দের চিৎকারে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়। পরে অবস্থা অবনতি ঘটলে চিকিৎসক তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম তিন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা বেগমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে সদর হাসপাতাল থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার বিশ্বাস ব‌লেন, পারিবা‌রিক কল‌হের জেরেই এ ঘটনা ঘ‌টে‌ছে।

ট্যাগস :

সন্তানসহ মায়ের বিষপান, ৩ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৩:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩