ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সম্মেলনের প্রায় এক বছরেও হয়নি হোসেনপুর উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দেড়যুগ পর গত ২৬ মে ২০২২ অনুষ্ঠিত হয়। হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের প্রথম অধিবেশন বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হওয়ার পর, আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করার লক্ষ্যে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ব্যালটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নূর মিয়া ও সাধারণ সম্পাদক এম এ হালিম। সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক ও হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন।

সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি রাইসুল হাসান কেনেডি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির। সংক্ষিপ্ত সময়ের মধ্যে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ঘোষনা করেছিলেন কিন্তু সম্মেলনের প্রায় (এক বছর) পেরিয়ে গেলেও হচ্ছে না উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। এই প্রেক্ষাপটে রাষ্ট্রীয় কিংবা দলীয় আচার অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা আলাদা আলাদা কর্মসূচি পালন করে আসছে, যাহা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দ্বিধা বিভক্তি সৃষ্টি করার পাশাপাশি কোন্দল ও ক্ষোভের সৃষ্টি করছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থকদের মধ্যেও এক ধরনের হতাশা কাজ করছে। উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা কর্মীদের তথ্য সূত্রে জানা যায়, সুদীর্ঘ আঠারো বছর পর গত বছরের ২৬ মে ২০২২ইং তারিখে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন হওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলে অদৃশ্য কারণে দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কমিটি গঠন হয়নি। এখন বর্তমান কমিটি বলতেই দুই সদস্য বিশিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক। গত বছরের ২৬ মে অনুষ্ঠিতব্য হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হওয়া, হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক ভিপি রাইসুল হাসান কেনেডি জানান সম্মেলনের ৪৫ দিন পর পূর্ণাঙ্গ কমিটি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সভাপতি/সাধারণ সম্পাদক তা করেননি। তিনি আরো জানান আমরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে এ বিষয়ে অবগত করেছি, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জোর তাগিদ দিচ্ছেন। এ বিষয়ে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক জানান, সম্মেলনের দশ মাস পেরিয়ে গেলেও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন হচ্ছে না এ ব্যাপারে সভাপতি/সাধারণ সম্পাদক তারা দুজনই জানেন। এ ব্যাপারে হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নূর মিয়া বলেন, ‘ আমাদের সাধারণ সম্পাদক এম.এ হালিম শারীরিক অসুস্থ্য হওয়ায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, কিছুদিন আগে সুস্থ্য হয়ে দেশে ফিরেছে।

এখন আমরা শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের পস্তুতি নিচ্ছি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, জেলার হোসেনপুর উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন কেন হচ্ছেনা। কি কারণে হচ্ছে না। পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে এ পর্যন্ত আমার সাথে উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক কোন প্রকার আলোচনা করেনি। তবে খুব শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা উচিত বলে আমি মনে করি। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ আফজল বলেন, হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হোসেনপুর,কিশোরগঞ্জ

ট্যাগস :

সম্মেলনের প্রায় এক বছরেও হয়নি হোসেনপুর উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি

আপডেট সময় : ১২:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩