ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার ব্যাংক লুট করেছে-মির্জা আব্বাস

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / ১০৪১ বার পড়া হয়েছে

সরকার ব্যাংক লুট করেছে-মির্জা আব্বাস

স্টাফ রিপোর্টারঃ

জনগণকে নিয়ে আমরা পদযাত্রা শুরু করব। এই যে পদযাত্রা শুরু হলো, এই পদযাত্রার মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে আমাদের পদযাত্রা থামবে। এই সরকারের বিরুদ্ধে সব জনগণ যদি ঐক্যবদ্ধভাবে নেমে যাই ইনশাআল্লাহ, তারা টিকে থাকতে পারবে না। ভোট আর মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বুধবার বিকালে রাজধানীর বাসাবো বালুর মাঠের সামনে মহানগর দক্ষিণ বিএনপি পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, দেশের মানুষকে সম্পদহীন করেছেন। বাংলাদেশ ব্যাংক লুট করেছেন। সম্পদতো লুট করেছেন এখন বাংলাদেশের মানচিত্র নিয়ে খেলাধুলা শুরু করেছেন। এটা বাংলাদেশের জনগণ কখনোই হতে দেবে না। এই দেশ রক্ত দিয়ে অর্জন করা দেশ। এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ। এই দেশ বিনা রক্তপাতে কখনো কেউ নিতে পারবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবুল খায়ের ভূঁইয়া, আব্দুস সালাম আজাদ, মীর সারাফত আলী শপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ডা. রফিকুল ইসলাম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী প্রমুখ।

ট্যাগস :

সরকার ব্যাংক লুট করেছে-মির্জা আব্বাস

আপডেট সময় : ১০:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩