ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও কারাগারে পাঠানোর ঘটনায় আনোয়ারা প্রেস ক্লাবের নিন্দা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / ১০৪২ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি :দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে সচিবালয়ে হেনস্তা এবং তার বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে আনোয়ারা প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি আবদুল নুর চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম সালাহ্উদ্দীন বুধবার এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে প্রেস ক্লাবের নেতৃদ্বয় বলেন, রোজিনা বেশ কিছুদিন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছিলেন। যে কারণে মন্ত্রণালয়ের বেশ কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা তার উপর ক্ষুদ্ধ ছিল। গত সোমবার ১৭/০৫/২০২১ নিয়মিত সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে গেলে ওইসব কর্মকর্তারা তাকে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে হেনস্তা করে।

[irp]

পরবর্তীতে তাকে পুলিশের নিয়ন্ত্রণে দেয়া হয়। সাংবাদিক রোজিনার মতো একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ধরণের আচরণ মুক্ত সাংবাদিকতা ও সংবাদ-মাধ্যমের স্বাধীনতার জন্য বড় বাঁধা।

আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে মামলার শুনানি না করে কারাগারে পাঠানোর ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং তার উপর নির্যাতনের ঘটনায় জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

এ ছাড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বদরুল হক , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরানুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক নাবিদ, অর্থ সম্পাদক ওসমান গণি, অফিস ও দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম, পাঠাগার সম্পাদক রিয়াদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান হৃদয়, সমাজসেবা সম্পাদক এম এইচ ইমরান চৌধুরী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন , মোঃ খোরশেদ, ওমর ফারুক, এস মঈন উদ্দিন, মোঃ রবিন, কে এম হাছান, মোহাম্মদ আলী মোঃ আরমান, শেখ আব্দুল্লাহ, মোঃ জামশেদ, মোঃ আলবীন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

[irp]

ট্যাগস :

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও কারাগারে পাঠানোর ঘটনায় আনোয়ারা প্রেস ক্লাবের নিন্দা

আপডেট সময় : ০৮:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১