ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

News Editor
  • আপডেট সময় : ০৮:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

দেলোয়ার হোসাইন নয়ন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও রোজিনার মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি আবু সালেক, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, গণসংহতি আন্দোলন পঞ্চগড়ের আহ্বায়ক সাজেদুর রহমান সাজু ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারী সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সাথে অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করারও দাবি তোলেন তারা। এমনকি সারা দেশে গণমাধ্যমকর্মীদের হত্যা, হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তি দাবি করেন তারা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবিও জানান তারা।

[irp]

ট্যাগস :

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১