ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

সাইক্লোন ‘যশ’ বাংলাদেশের যেখানে যেখানে আঘাত হানতে পারে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ১০৫০ বার পড়া হয়েছে

সাইক্লোন ‘যশ’ বাংলাদেশের যেখানে যেখানে আঘাত হানতে পারে

অনলাইন ডেস্কঃ অব্যাহত তাপপ্রবাহের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ। সুপার সাইক্লোন ‘আম্পান’ এর ঠিক এক বছরের মাথায় আগামী রোববার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরো একটি সুপার সাইক্লোন সৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত বছর ২১ মে তাণ্ডব চালিয়েছিল ‘আম্পান’।

এ সুপার সাইক্লোন ভয়ংকর শক্তি ধারণ করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পেরিয়ে আগামী বুধবারের মধ্যে আঘাত হানতে পারে সুন্দরবনসহ সন্নিহিত উপকূলভাগে। ‘যশ’ নামে এ ঘূর্ণিঝড়ের নামটি ওমানের দেয়া।

[irp]

স্যাটেলাইট পর্যবেক্ষণ করে উইন্ডি ডটকম ও আবহাওয়াবিদরা বলছেন, আগামী ২২ মে শনিবার ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। আন্দামানের কাছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে রোববার এটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ক্রমশ এ নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, আগামী তিন-চার দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অফিস ধারনা করছে, ‘যশ’ নামের এ ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকতে পারে সুন্দরবনের দিকে। তারপর অভিমুখ পরিবর্তন করে বাংলাদেশের দিকে যেতে পারে।

এদিকে বাতাস ও ঘূর্ণিঝড়ের তথ্য প্রদানকারী ওয়েবসাইট উইন্ডি ডটকমের তথ্য বলছে, ২৩ মে দুপুরে বঙ্গোপসাগরে দৃশ্যমান হতে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। যা ধীরে ধীরে দেশের দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে আসবে। ২৬ মে দুপুরে ঘূর্ণিঝড়টি ভারতের বালাসোর ও হলদিবাড়িতে আঘাত হানতে পারে।

আর বিকেল থেকে রাতের মধ্যে বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া, কুয়াকাটা, সুন্দরবন অংশে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ ধরা হয়েছে, বালাসোর থেকে দক্ষিণ-পশ্চিম দিকে।

[irp]

ট্যাগস :

সাইক্লোন ‘যশ’ বাংলাদেশের যেখানে যেখানে আঘাত হানতে পারে

আপডেট সময় : ০১:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১