ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার দুই শ্রমিক নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার তালতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুস সামাদ খার ছেলে মনিরুল ইসলাম (৪০) ও ইশরাফ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ঘাতক ট্রাকটি জব্দ করতে না পারলেও একই ভাটার অন্য দুটি ট্রাক্টর পুলিশের কাছে সোপর্দ করেছে।

ট্যাগস :

সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার দুই শ্রমিক নিহত

আপডেট সময় : ০৪:৫৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১