সাদ্রা চৌধুরী বাড়িতে আজ ঈদ পালিত হলো
- আপডেট সময় : ০৪:৩৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১০১০ বার পড়া হয়েছে
সাদ্রা চৌধুরী বাড়িতে আজ ঈদ পালিত হলো
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জেলার হাজীগঞ্জের ৭ নম্বর বড়কুল ইউনিয়নের সাদ্রা চৌধুরী বাড়িতে ঈদের নামাজ আদায় করা হয়।
ঈদ পালনকারীরা জানান, নাইজার, মালি ও আফগানিস্তানের সঙ্গে মিল রেখে আজ ঈদের নামাজ আদায় করেছেন তারা। এই ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আবু বক্কর। এতে মোট সাত মুসল্লি অংশগ্রহণ করেন।
ঈদ জামাতের বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী জানান, ধর্মীয় বিষয়ে এমন ভিন্নমত বা বিতর্ক সৃষ্টি করা উচিত নয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর জব্বার বলেন, সাদ্রা দরবার শরিফের মাওলানা আরিফের মেজ ভাই মাওলানা আবু বক্কর তার নিজ পরিবারের ৭ জনকে নিয়ে নামাজ আদায় করেছেন।
হাজীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, আমাদের কাছে আজকের ঈদের নামাজের বিষয়ে কোনো তথ্য নেই। আমরা জানি আগামীকাল সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















