ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সাবেক মন্ত্রী যশোবন্ত সিং মারা গেছেন

News Editor
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
  • / ১১২৩ বার পড়া হয়েছে

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিং মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকালে দিল্লির আর্মি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ঘনিষ্ট হিসেবে পরিচিত যশোবন্ত সিং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজস্থানের বাসিন্দা যশোবন্ত সিং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ছিলেন। গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকে তিনি ভারতের সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রাজনীতিতে ক্যারিয়ার গড়তে সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। ভারতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা অন্যতম রাজনীতিক তিনি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

রোববার দিল্লির আর্মি হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়, যশোবন্ত সিং হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার সকাল ৬টা ৫৫ মিনিটে তিনি মারা যান।

বিবৃতি আরও বলা হয়, মাল্টিঅর্গান ডিসফাংশন সিনড্রোমসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত যশোবন্ত সিংকে গত ২৫ জুন আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন।

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিংয়ের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ট্যাগস :

সাবেক মন্ত্রী যশোবন্ত সিং মারা গেছেন

আপডেট সময় : ০৯:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০