ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

সাভারে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / ১১৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় থেমে থাকা একটি পেঁয়াজবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত প্রাইভেটকারের আরও তিন যাত্রীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী ঢাকা জেলার দোহার থানার ফেরদৌস আলমের স্ত্রী পুতুল বেগম ও চালক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার মিলন খাঁর ছেলে জামাল খাঁ।

হাইওয়ে পুলিশ জানায়, ভোরে সালেহপুর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পেঁয়াজবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকাগামী দ্রুতগতির প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন।

আহত আরও তিনজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হতাহতরা সবাই রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত তিনজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি তাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা এলে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।

ট্যাগস :

সাভারে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

আপডেট সময় : ০৮:১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১