ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

সাভার আশুলিয়ায় নারীকে ধর্ষনের চেষ্টায় দোকান মালিক গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • / ১০৬০ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ সাভারে একটি কাপড়ের দোকানের এক কর্মচারীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে যৌন হয়রানির অভিযোগ উঠে।

এঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।মঙ্গলবার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কাঁঠালবাগান এলাকা থেকে অভিযুক্ত দোকান মালিককে আটক করে পুলিশ। পরে রাতেই তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী।

অভিযুক্ত মকবুল হোসেন চাঁদপুর জেলার বাসিন্দা। সে আশুলিয়ার কাঁঠালবাগান এলাকায় খান সাহেবের বাড়ির ভাড়াটিয়া। ভুক্তভোগী তরুণী বলেন, তিন মাস আগে তিনি মকবুল নামে ওই ব্যক্তির কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করেন। কিন্তু মাঝে মধ্যেই মকবুল নানা বাহানায় তার শরীরের হাত দিতো।

[irp]

এছাড়াও তাকে কুপ্রস্তাব দিয়ে আসে সে। এমনকি তার স্বামীর কাছে ফোন করেও কুরুচিপূর্ণ মন্তব্য করে সাংসারিক অশান্তি সৃষ্টি করে আসে।তিনি আরও বলেন, এসব সহ্য করতে না পেরে প্রায় তিন মাস আগে মকবুলের দোকানের চাকরি ছেড়ে পাশে আরেক দোকানে সেলসম্যানের চাকরি নেন।

তারপরও ফোনে, কর্মস্থলে ও পথে নানা ভাবে তাকে হয়রানি করতে থাকে মকবুল। গতকাল সকালেও মকবুল তার নতুন কর্মস্থলে এসে ফের কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয় সে। পরে উপায়ন্তু না পেয়ে থানায় অভিযোগ করি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ বলেন, যৌন হয়রানির অভিযোগ ভুক্তভোগী তরুণী থানায় একটি মামলা দায়ের করেছে। এঘটনায় রাতেই অভিযুক্ত মকবুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতাও মিলেছে। দুপুরে আসামিকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়।

ট্যাগস :

সাভার আশুলিয়ায় নারীকে ধর্ষনের চেষ্টায় দোকান মালিক গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১