ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

সাভার ধামরাইয়ে ভুয়া এনএসআই আটক করে পুলিশ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • / ১১০৯ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবীব,সাভার প্রতিনিধি ঢাকাঃ

সোমবার ১৯ এপ্রিল ঢাকার ধামরাইয়ে সোহেল সাদি নামে এক ভূয়া এনএসআই কর্মকর্তা আটক হওয়ার অভিযোগ পাওয়া গেছে।গতকাল রবিবার ১৮ এপ্রিল উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে।

আসামি সোহেল সাদি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানার সিদ্দিক নগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

সে গাজিপুর জেলার কাশিমপুর উম্মেহাতুল মোমিনুল মাদ্রাসায় হাদিসের শিক্ষক হিসেবে কর্মরত আছে।পুলিশ বলেন, গতকাল রবিবার বিকেলে উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ডে লকডাউনের ডিউটি করার সময় দ্রুত গতিতে মোটর সাইকেল নিয়ে চলার সময় গতিবিধি সন্দেহ মনে হয়।

তখন তাকে থামানোর পর তিনি নিজে জাতীয় গোয়েন্দা সংস্থার এন এসআই বলিয়া পরিচয় দেন এবং নিজের এনএসআই আইডি কার্ড দেখান।যার আইডি নম্বর -০৭৩৩৯২।

কিন্ত আইডি কার্ডটি যাচাই-বাছাই করে জানা যায় এই নামে জাতীয় গোয়েন্দা সংস্থায় এনএসআই কোন লোক নাই।তখন ধামরাই থানা পুলিশ তাকে আটক করে থাকে।এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়েছে মামলা নং-১৭।

আসামি সোহেল সাদি তার আসল পরিচয় গোপন করে ভূয়া এনএসআই কর্মকর্তার পরিচয় দিতো বিভিন্ন জায়গায়। আসলে তিনি একজন মাদরাসা শিক্ষক এবং নিজে ভূয়া আইডি কার্ড তৈরি করেছেন বলে জানান সোহেল সাদি।আসামির সঙ্গে থাকা ব্লু রংয়ের একটি মাহিন্দ্র মোটর সাইকেল যার সামনে হেডলাইটের কভারের উপর পুলিশ লেখা রয়েছে।যার নম্বর মানিকগঞ্জ হ- ১২-২৬০৪, ভূয়া আইডি কার্ড, হেলমেট জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান বলেন, আসামি সোহেল সাদি ভূয়া এনএসআই কর্মকর্তার পরিচয় দিয়েছে।তার বিরুদ্ধে মামলা হয়েছে।তাকে জিজ্ঞাসার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

সাভার ধামরাইয়ে ভুয়া এনএসআই আটক করে পুলিশ

আপডেট সময় : ০২:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১