ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সারাদেশে মাসব্যাপী ইন্টারনেট মাত্র ৫০০ টাকায়

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্কঃ ডিজিটাল বাংলাদেশে দিনে দিনে ইন্টারনেটের চাহিদা বাড়ছে। আর এই সুযোগে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন রেটে টাকা হাতিয়ে নিচ্ছেন। তবে সেই সুযোগ আর থাকছে না।

শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এক রেটে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা চালাতে ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আসছে। এর আওতায় তিনটি প্যাকেজ থাকবে। বিটিআরসি এই প্যাকেজগুলোর দাম আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি।

রোববার (৬ জুন) এক অনুষ্ঠানে দামের বিষয়ে জানানো হবে। এর আগে শনিবার (০৫ জুন) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ বিষয়ে বলেন, রোববার (৬ জুন) বেলা ৩টায় ভার্চ্যুয়াল মিটিংয়ে বিস্তারিত জানানো হবে।

[irp]

এদিকে সূত্র জানিয়েছে, প্রথম প্যাকেজের সম্ভাব্য মূল্য মাসে সর্বোচ্চ ৫০০ টাকা হতে পারে, গতি হবে ৫ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড)। দ্বিতীয় প্যাকেজের সম্ভাব্য মূল্য মাসে সর্বোচ্চ ৮০০ টাকা হতে পারে, গতি হবে ১০ এমবিপিএস এবং তৃতীয় প্যাকেজের মূল্য মাসে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকা হতে পারে আর এর গতি হতে পারে ২০এমবিপিএস।

ইন্টারনেট সেবাদাতারা এ বিষয়ে জানিয়েছেন, এই দাম যদি কার্যকর হয় তাহলে রাজধানী ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্রতি প্যাকেজে ১০০-২০০ টাকা করে কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ব্যবহারকারীরা বেশি সুবিধা পাবেন।

[irp]

ট্যাগস :

সারাদেশে মাসব্যাপী ইন্টারনেট মাত্র ৫০০ টাকায়

আপডেট সময় : ১২:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১