ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় নেতার মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন নেতা রফিকুল ইসলাম রতন (৫০) এর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শিমরাইল ট্রাক টার্মিনালের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহত রফিকুল ইসলাম রতন আন্ত:জেলা ট্রাকচালক ইউনিয়ন শিমরাইল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নাসিক ৫ নং ওয়ার্ডের সাইলো এলাকার বাসিন্দা।এদিকে তার মৃত্যুতে সমগ্র এলাকায় নেমে আসে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক ট্রার্মিনাল এর সামনের রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক রতনকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে চিটাগাংরোডস্থ সুগন্ধা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখানে থাকা মানুষের কাছ থেকে জানতে পারি নিহত ব্যক্তি সড়ক পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

ট্যাগস :

সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় নেতার মৃত্যু

আপডেট সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩