ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

সিরাজদিখানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩
  • / ১১০৯ বার পড়া হয়েছে

সিরাজদিখানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার চত্বর থেকে “আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়বেটিসকে জানুন” এই প্রতিপাদ্যে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হয়ে শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারে এসে শেষ হয়।

শোভাযাত্রা উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদ, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, মুন্সিগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারে কর্ণধার ডাঃ দেবব্রত ঘোষ সমীর, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ প্রমুখ।

শোভাযাত্রা শেষে ডা. দেবব্রত ঘোষ সমীর বলেন, জীবনযাপনে পরিবর্তন, পুষ্টিকর ও পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, যথাযথ স্বাস্থ্যসেবা ও পরিপূর্ণ স্বাস্থ্যশিক্ষা মেনে চললে ডায়াবেটিস ও এর জটিলতা প্রতিরোধ করা সম্ভব। মানুষের গড় আয়ু বৃদ্ধি, অনিয়ন্ত্রিত জীবনযাপন, নগরায়ন ও তার প্রভাব, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং শারীরিক পরি শ্রমের অভাবের কারণে বাংলাদেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে ডায়াবেটিস রোগীর আক্রান্ত সংখ্যা ৪ কোটি ২৬ লাখ প্রায়। ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা দেশের অর্তনৈতিক কাঠামোর ওপর বিশাল চাপ সৃষ্টি করছে। শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেই দেশের স্বাস্থ্যসেবার ৫-১০ শতাংশ ব্যয় করতে হচ্ছে।

দিবসটি উপলক্ষে সিরাজদিখান সন্তোষপাড়া শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার বিনামূল্যে চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ট্যাগস :

সিরাজদিখানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আপডেট সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩