ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মার্চ বরণে মুক্তিযোদ্ধার সাজে তরুনদের শোভাযাত্রা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • / ১০৩৯ বার পড়া হয়েছে

মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের সূচনাকাল মার্চ। এই মাসকে বরণে সিলেটে বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকালে বের করা হয় এই শোভাযাত্রা।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভা যাত্রাটি বের হয়ে কোর্টপয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যেয়ে শেষ হয়। শোভা যাত্রায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো.মজিবর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপিত শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ প্রমুখ। শোভাযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। এ শোভাযাত্রায় বাংলাদেশের পতাকা, বঙ্গবন্ধু প্রতিকৃতি বহন করা হয়। এ ছাড়া কয়েকজন তরুণকে অংশ নিতে দেখা গেছে মুক্তিযোদ্ধার বেশে।

ট্যাগস :

সিলেটে মার্চ বরণে মুক্তিযোদ্ধার সাজে তরুনদের শোভাযাত্রা

আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩