ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিএনপি ও যুবদলের দুই নেতা বহিষ্কার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ১২২৬ বার পড়া হয়েছে

সিলেটে বিএনপি ও যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। এদের একজন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, আরেকজন হলেন জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।

গত বুধবার (১৩ জুন) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কোহিনূর আহমেদকে ববিষ্কারের কথা জানানো হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

যুবদল নেতা আবুল কাশেমকে দল থেকে বহিষ্কারের তথ্য কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কোহিনূর আহমেদকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় বিএনপির একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি কোহিনূরের শ্বশুরবাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ হয়। এ ঘটনায় কোহিনূর তাঁর শ্বশুরবাড়ির পক্ষে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। সংঘর্ষে তাঁদের প্রতিপক্ষের একজন গুরুতর আহত ও রক্তাক্ত হন। বিষয়টি বিএনপির শীর্ষ পর্যায়ে জানানো হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়াইনঘাটের জাফলংয়ে পাথর লুটে জড়িত থাকায় আবুল কাশেমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস :

সিলেট বিএনপি ও যুবদলের দুই নেতা বহিষ্কার

আপডেট সময় : ১২:২৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫