শিরোনাম:
সুরে সুরে রিজেন্সি-র ‘কাবাব কার্নিভাল’
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:১৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১০৯৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
ফাগুন হাওয়ায় রাতের আকাশে তারার নিচে মিষ্টি ফুলের গন্ধের সঙ্গে আধো আলো আধো ছায়ায় কাবাবের স্বাদ কে না পেতে চায়?
কাবাব পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আর সঙ্গে যদি থাকে বাঁশির অথবা বেহালার মায়া মাখানো মিষ্টি মধুর সুর, তাহলে তো কথাই নেই।
শহরের রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইন-এ আয়োজন করা হয়েছে ঢাকা রিজেন্সির বার বি কিউ উৎসব ‘কাবাব কার্নিভাল’।
কাবাব প্রেমীদের জন্য বিফ লোটা কাবাব, চিকেন বটি কাবাব, মাটন আদানা কাবাবসহ থাকছে মজার মজার কাবাব। বিশেষ এই আয়োজন পুরো মার্চ মাসজুড়ে চলবে।
আর সপ্তাহের ছুটির দিনগুলোতে অতিথিদের জন্য রেয়েছে বাদকের বাজানো লাইভ বাঁশি ও বেহালার সুর।















