ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

সেতু ভেঙে বরযাত্রীবাহী গাড়ি খালে, নিহত-৯, নিখোঁজ-১১

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / ১১৩৩ বার পড়া হয়েছে

সেতু ভেঙে বরযাত্রীবাহী গাড়ি খালে, নিহত-৯, নিখোঁজ-১১

স্টাফ রিপোর্টারঃবরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে সেতু ভেঙে বরযাত্রী বহনকারী দুটি গাড়ি খালে পড়ে ৯ জন নিহত হয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছে।

আজ শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ৯টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি।

স্থানীয় লোকজন লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এ পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিখোঁজ রয়েছেন আরো কমপক্ষে ১১ জন।

বিকেল সাড়ে ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাইক্রোবাসটি পানির নিচ থেকে তোলা যায়নি।

ট্যাগস :

সেতু ভেঙে বরযাত্রীবাহী গাড়ি খালে, নিহত-৯, নিখোঁজ-১১

আপডেট সময় : ০৭:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪