ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

সেনবাগে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ও বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির মোস্তফার ছেলে আলিফ (৩) ও মাহির (৩) এবং উপজেলা কেশারপাড় ইউনিয়নের বায়তুল্লাহ বীরকোট গ্রামের ইউসুফের মেয়ে মাহী (১)।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে মোস্তফার দুই যমজ ছেলে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পরেও শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে একই উপজেলার বীরকোট গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহী খেলা করতে গিয়ে রান্না ঘরের পানির বালতিতে উপর হয়ে পড়ে যায়। দীর্ঘক্ষণ পরে অচেতন অবস্থায় উদ্ধার করে সেনবাগ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

সেনবাগে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২