ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

সোনাইমুড়ীতে এনএসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে ১জন গ্রেফতার

News Editor
  • আপডেট সময় : ১১:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৬২ বার পড়া হয়েছে

মোঃ বেল্লাল হোসেন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে শরিফুল হাসান(২১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত শরিফুল হাসান জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের সানা উল্লার ছেলে।

আরও পড়ুন : মতিঝিলে সৌদি প্রবাসীদের ভিড়

শনিবার ২৬সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে জয়াগ ইউনিয়নের থানারহাট বাজার থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, এনএসআই পরিচয় দিয়ে শরিফুল হাসান জয়াগ ও থানারহাটের বিভিন্ন স্থানে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে অর্থকড়ি দাবি ও হাতিয়ে নিতো।

গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ি থানার এসআই আমির হামজার নেতৃত্বে পুলিশের একটি দল থানারহাট থেকে তাকে আটক করে।সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন জানান, খবর পেয়ে ভুয়া পরিচয়পত্র সহ প্রতারক শরীফকে আটক করা হয়েছে। ধারা অনুযায়ী মামলা দিয়ে তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

সোনাইমুড়ীতে এনএসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে ১জন গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০