ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পুলিশের সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে ‘১৪ বছরের’ স্কুলছাত্র Logo খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আটক Logo এনসিপি নেতা তানভীরের নামে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo পানছড়িতে বিএনপির মতবিনিময় সভা ও কার্যালয় উদ্বোধন Logo বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত-২০ Logo ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, কেজিতে কমেছে ৯০ টাকা Logo ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান Logo পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান Logo হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Logo শেখ হাসিনার সঙ্গে আলোচনা সভায় থাকবেন সাকিব

স্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস: শিক্ষা উপমন্ত্রী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
  • / ১১৫২ বার পড়া হয়েছে

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সুনির্দিষ্ট তারিখে স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারর্জেন্সি কেয়ার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী যে সুনির্দিষ্ট তারিখ দিয়েছেন, সে অনুযায়ী ক্লাস শুরু করতে পারবো বলে আশা করছি। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করা হচ্ছে । তবে তা পরিবর্তন হতে পারে, হয়তো বা আরও বেশিদিন ক্লাস নিতে পারবো।

এছাড়া এইচএসসি এবং এসএসসি পরীক্ষা স্বশরীরে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এটাই আপাতত লক্ষ্য। অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। আগামীতে নতুন সিলেবাসের রূপরেখা দাঁড় করিয়েছি। প্রধানমন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করে নতুন সিলেবাসটা বাস্তবায়ন করা হবে বলেও জানান উপমন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী বলেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপের সৃষ্টি হয়েছে। শিক্ষাখাতে বেশ ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনলাইনে, অফলাইনে ও টেলিভিশনে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছি। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাসহ সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, এই মুহূর্তে প্রাথমিকভাবে আমাদের চিন্তা হচ্ছে, করোনার সংক্রমণ হার নিয়ন্ত্রণে রাখা। সংক্রমণ হার এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। স্বাস্থ্য খাতের ওপর তেমন চাপ পড়ছে না।
[irp]

স্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস: শিক্ষা উপমন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১