স্বাবলম্বীকরণ প্রকল্প ২০২৩-এর আওতায় রিকশা বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন
- আপডেট সময় : ১০:১৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১১৮৫ বার পড়া হয়েছে
স্বাবলম্বীকরণ প্রকল্প ২০২৩-এর আওতায় দরিদ্র রিকশা-চালকদের মধ্যে রিকশা বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন । প্রথম ধাপে ময়মনসিংহ জেলার ১২টি থানার ৬১ জন রিকশা চালকে মধ্যে রিকশা বিতরণ করা হয়,যার এতদিন ভাড়ায় রিকশা চালাতেন ।
পর্যায়ক্রমে সারাদেশের ২ হাজার রিকশা-চালককে রিকশা প্রদান করা হবে বলে জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা শায়েখ আহমদুল্লাহ । শায়েখ আহমদুল্লাহ জানান দরিদ্র রিকশা-চালকদের উপার্জনের অনেকাংশ দিয়ে দিতে হয় রিকশার মালিককে। ফাউন্ডেশন থেকে রিকশা পাওয়ার ফলে উপার্জনের পুরোটাই নিজের ও পরিবারের ভরণ-পোষণ এবং সন্তানদের পড়াশোনায় ব্যয় করতে পারবেন। এছারাও তিনি আরও বলেন রিকশা প্রদানের ক্ষেত্রে আমরা টেকসই হওয়ার বিষয়টা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য আমরা লোহার বডি বানিয়েছি। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় ইমাম ও খতীবদের সহযোগিতা নেওয়া হয়েছে। ইমাম-খতীবদের পাঠানো তথ্য ফাউন্ডেশনের নিজস্ব কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে যাচাই-বাছাইপূর্বক অধিকতর উপযোগীদেরকে রিকশা প্রদানের জন্য নির্বাচন করা হয়। অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি আস-সুন্নাহ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে ফাউন্ডেশন প্রতিষ্ঠাকাল থেকে নিরন্তর নানা কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে ১০২ জন অসহায় নারীকে ব্লক-বাটিক প্রশিক্ষণপূর্বক উপকরণ কিনে দেওয়া হয়েছে। এছাড়া স্বাবলম্বীকরণ প্রকল্প ২০২২-এর আওতায় এ যাবৎ ১ হাজার ৭৭ জন কর্মক্ষম গরিব মানুষকে উপার্জন-উপকরণ যেমন: রিকশা, ভ্যান, সেলাই মেশিন, মুদিমাল, গরু-ছাগল, হাঁস-মুরগী ইত্যাদি প্রদান করা হয়।
জিয়া হাসান আকাশ – ঢাকা দক্ষিণ প্রতিনিধি






















