ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা Logo ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় ৪ প্রার্থী Logo পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল

হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • / ১১৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল থেকে পটিয়া উপজেলার খরনা এলাকায় সড়ক অবরোধ করে হেফাজতের কর্মীরা। এতে সাড়ে ১০টা থেকে মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ আছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান।

তিনি ঢাকা পোস্টকে বলেন, হেফাজতের নেতাকর্মীদের অনেকের হাতে লাঠি রয়েছে। তারা মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এছাড়া পটিয়া ডাকবাংলোর সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে হেফাজতের নেতাকর্মীরা।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী ঢাকা পোস্টকে বলেন, শান্তিপূর্ণভাবে সারাদেশে হরতাল চলছে। চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ বেশ কয়েকটি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রাম-রাঙামাটি সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে বন্ধ রয়েছে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক। হাটহাজারী মাদরাসার সামনে ইটের দেয়াল তুলে সড়ক অবরোধ করে রেখেছে মাদরাসার ছাত্ররা।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরত কর্মীদের ওপর হামলা এবং ৫ জন নিহত হওয়ার প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম। একই ঘটনায় শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

হেফাজতের হরতালে আনুষ্ঠানিকভাবে সমর্থন না দিলেও একে যৌক্তিক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগস :

হরতালের সমর্থনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১