ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৪৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / ১০৫১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির জানাজা উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে। ফলে এ সময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। বর্ণিত সময় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।

নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আসা সর্বসাধারণকে কোনো ধরনের ব্যাগ বা ভারি জিনিসপত্র বহন না করার জন্য অনুরোধ জানিয়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

ট্যাগস :

হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আপডেট সময় : ০৯:৪৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫