ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে পাকিস্তানে তীব্র বিক্ষোভ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :ইসরায়েলের বিমান হামলায় ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর প্রতিবাদে তীব্র বিক্ষোভ হয়েছে পাকিস্তানে। গতকাল রোববার করাচিতে দেশটির দুটি রাজনৈতিক দলের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

করাচির প্রধান সড়ক অবরোধ করে অন্তত ৩ হাজার শিয়া মতাদর্শের প্রতিবাদকারী নাসরাল্লাহর ছবি ও হিজবুল্লাহর পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয়।

এ সময় তারা যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দিয়ে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের দিকে যাত্রা শুরু করলে বিক্ষোভকারীদের বাঁধা দেয় পুলিশ। এতে ব্যাপক সহিংসতা শুরু হয়।

পুলিশকে লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতা ইট-পাটকেল মারতে শুরু করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে লাঠি চার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। ধাওয়া পাল্টা-ধাওয়ার এক পর্যায়ে পুলিশ অনেক বিক্ষোভকারীকে আটক করে ।

অন্যদিকে, লাহোর ও ইসলামাবাদে হাসান নাসরাল্লাহর গায়েবানা জানাজা পড়িয়েছে দেশটির সুন্নি মুসলিমরা।

শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ।

ট্যাগস :

হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে পাকিস্তানে তীব্র বিক্ষোভ

আপডেট সময় : ১০:১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪