ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo অপকর্মে জড়ালে ছাড় নয়, এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রী Logo চার জনকেই রাষ্ট্রদ্রোহ মামলায় আটক দেখাল পুলিশ Logo আ. লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়ন: স্পিকার Logo সাজেক সড়কে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ Logo ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে: ট্রাম্প Logo জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে ডিজেল কিনছে যুক্তরাষ্ট্র Logo প্রেমিকার সাথে ৪দিন কক্সবাজার থাকার পর খুন হয় স্কুলছাত্রী তাজমিন Logo ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo ভারতের পরবর্তি প্রধানমন্ত্রী আম্বানি!?: ইলন মাস্ক Logo পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কর্তন: ২য় স্ত্রী আটক

হিলি দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১৬০ বার পড়া হয়েছে

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:আড়াই মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুটি ভারতীয় আলু বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। এর আগে ভারতে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আলু আমদানি বন্ধ রাখে ব্যবসায়ীরা।

ব্যাবসায়ীরা জানান, তুলানামূলক ভারতে দাম কম হওয়ায় আলু আমদানি অব্যাহত ছিল। হঠাৎ করে গত জুলাই মাসে ভারতে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি করে লোকশান গুণতে হয়। এতে ৮ জুলাই থেকে বন্ধ করে দেয় আমদানি।
দীর্ঘ আড়াই মাস পর ভারতের অভ্যন্তরে দাম কমায় এবং আমদানিতে ১৫ শতাংশ শুল্কায়ন থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করায় আবারও আমদানি শুরু করেছেন। এতে দেশের বাজারে একদিকে যেমন আলুর দাম কমে আসবে। অন্যদিকে সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে। আর আমদানিকৃত এসব আলু ৪৫ টাকায় কিনতে পারবে ক্রেতা সাধারণ।
আমদানিকারক মো. কুদুব উদ্দিন জানান, ১৮০ মার্কিন ডলারে ভারতের কুচবিহার রাজ্য থেকে কার্ডিনাল জাতের আলু আমদানি করছেন। প্রতিকেজি আলু আমদানিতে খরচ পড়ছে ৪০-৪১ টাকা। এদিকে আলু আমদানির খবরে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে শুরু করেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের ১৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ২২ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পেয়েছে।

ট্যাগস :

হিলি দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু

আপডেট সময় : ১০:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪