ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

১০ দেশ থেকে আসবে পেঁয়াজ

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • / ১০৯০ বার পড়া হয়েছে

১০ দেশ থেকে আসবে পেঁয়াজ

স্টাফ রিপোর্টারঃ

ভারতসহ দশটি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, চীন থেকে ২৪শ টন, মিশর ৩ হাজার ৯শ ১০ টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮ শ ২০ টন, কাতার ১১শ টন, তুরস্ক ২ হাজার ১শ ১০ টন, মিয়ানমার ২শ টন, থাইল্যান্ড ৩৩ টন, নেদারল্যান্ডস ৪ টন ও ইউএই থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

এদিকে ভারত পেঁয়াজের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করার পর প্রথমে ৭ দেশ থেকে সাড়ে ১৭ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়া যায়। এরই মধ্যে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ব্যবসায়ীরা। দেশগুলো হচ্ছে চীন, পাকিস্তান, মিসর, তুরস্ক, কাতার, মিয়ানমার ও থাইল্যান্ড।

মঙ্গলবার ও বুধবার এই দুই দিনে উল্লিখিত পরিমাণ পেঁয়াজ আমদানির অনুমতিপত্র বা আইপি অনুমোদন নিয়েছেন ব্যবসায়ীরা। সপ্তাহ ঘুরতেই আবেদন লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আমদানিকারকরা গতকাল সন্ধ্যা পর্যন্ত ভারতের বিকল্প হিসেবে সাত দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন প্রায় ১৭ হাজার ৬শ টনের। এর মধ্যে গতকাল এক দিনেই অনুমতি পেয়েছেন ১২ হাজার টনের। সবচেয়ে বেশি ১০ হাজার টন পেঁয়াজ আসছে পাকিস্তান থেকে। মিসর থেকে আসছে চার হাজার টন, চীন থেকে দুই হাজার টন, তুরস্ক থেকে এক হাজার ১শ  টন। অন্য দেশগুলো থেকে আসবে বাকি পেঁয়াজ।

ট্যাগস :

১০ দেশ থেকে আসবে পেঁয়াজ

আপডেট সময় : ০৫:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩