২৬ জানুয়ারি উদ্বোধন করা হবে দেশের প্রথম পাতাল রেলের নির্মান কাজ
- আপডেট সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
- / ১০৬৩ বার পড়া হয়েছে
২৬ জানুয়ারি উদ্বোধন করা হবে দেশের প্রথম পাতাল রেলের নির্মান কাজ
স্টাফ রিপোর্টারঃ
আগামী ২৬ জানুয়ারি উদ্বোধন করা হবে দেশের প্রথম পাতাল মেট্রোরেল ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন এর নির্মাণকাজের। এ লাইন বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। যা হবে দেশের প্রথম পাতাল রেল।
লাইন-১-এর প্রকল্প পরিচালক আবুল কাশেম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী পূর্বাচলে জনতা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি খালি প্লটে লাইন-১ পাতাল রেলের ফলক উন্মোচন করবেন।
তিনি বলেন, রুটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে শুরু করে বিমানবন্দর টার্মিনাল-৩, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ হয়ে কমলাপুর যাবে । সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড প্রায় সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এই রুটে ১২টি স্টেশন থাকবে। যার মধ্যে নতুন বাজার স্টেশনে লাইন-৫ -এর সঙ্গে এই রুটের সংযোগ থাকবে । প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে বিমানবন্দর রুটের অন্তর্ভুক্ত নতুন বাজার এবং যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ড স্টেশন দুটোসহ মোট স্টেশন থাকবে ৯টি। এরমধ্যে বসুন্ধরা থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ৭টি স্টেশন হবে এলিভেটেড ।
জানাযায়, ২০২৬ সালের মধ্যে ১২ প্যাকেজে শেষ হবে নির্মাণকাজ। কাজ শেষ হলে প্রতিদিন ৮ লাখ যাত্রী পরিবহন সম্ভব হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা।






















