৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত/বিচার করা হয়নি:গোলাম পরওয়ার
- আপডেট সময় : ০৮:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ১০৭১ বার পড়া হয়েছে
৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত/বিচার করা হয়নি:গোলাম পরওয়ার
স্টাফ রিপোর্টারঃ
বুদ্ধিজীবীদের জাতির সূর্যসন্তান, ১৯৬৫ সালে পরাজয়ের বদলা নিতে একাত্তর সালে ভারত এ যুদ্ধে অংশ নেয় এবং এ দেশ যেন স্বাধীনতার পর দাঁড়াতে না পারে। তাদের আধিপত্যে যাতে বাধা দিতে না পারে, সে জন্য বুদ্ধিজীবীদের তারা খুন করেছিল। ৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি। ঢালাওভাবে দিল্লির পরিকল্পনায় জামায়াতকে জড়িয়ে সব সময় বয়ান চালিয়ে নেওয়ার জন্য এটা করা হয়েছে।
আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জামায়াতের উত্তর মহানগরীর উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।
তিনি আরও মন্তব্য করেন, চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছে সে তথ্য থাকার কারণে তাকেও গুম করা হয়েছিল। দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা এখন বয়ান তৈরির চেষ্টা করছে, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য। হাদির ওপর হামলার দায় তাদের নিতে হবে। শেখ হাসিনাকে ফেরত দিয়ে আন্তর্জাতিক আইন মেনে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে বলেন।











